কোন হৃদয়ে পাশুরিবারে বাবা-মা,
- ১২:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / 26
বিশেষ প্রতিনিধি, বিশ্বনাথ সাহা বিশু
একমাত্র পু্ত্র। রাজপুত্র। এই টগবগে যুবক যার নাম এলিট। ছেলেটি চলে গেলো না ফেরার দেশে! ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন)
আমাদের আজিজ ভাই। সাংবাদিক হিসেবে অসাধারণ মনমানুষিকতা সম্পন্ন এই মানুষটি মাস কয়েক আগে গেছিলেন ভারতে। ছেলের চিকিৎসার পাশাপাশি ঘুরেছেন বিভিন্ন স্থানে। সেলফি তুলেছেন ছেলের সাথে। আহা কি অপরূপ সমন্বয় বাপ কা বেটা!
গতকাল সন্ধায় দৈনিক স্বজনের একটি পোস্টে এলিটের মৃত্যু সংবাদ পেয়ে আমি এতটা কষ্ট পেলাম! আল্লাহ! তোমার বিচার, তোমার কর্ম বুঝা বড় কঠিন!
বাবার কাঁধে সন্তানের লাশ! পৃথিবীতে এত ভারী বস্তু আজো তৈরি হয়নি। প্রিয় আজিজ ভাই এই ভার কাঁধে বহন করেছেন, এখন এই কষ্ট বুকে বহন করে কিভাবে চলবেন? কেমন করে সইবেন সন্তান হারানোর বেদনা তাঁর মা?
অনেকেই চলে যায়, কিন্তু সব যাওয়াই একইরকম নয়!
পরম করুণাময় আল্লাহ তুমিও জানো, কেবল তুমিই পারো এই বেদনা বইবার শক্তি দিতে।
আমিন।


















