কারা মুক্তি দিবস আজ তারেক রহমানের ১৯ তম
- ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 5
বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯ তম কারা মুক্তি দিবস আজ।
দলীয় সূত্র জানায় ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বিএনপি’র তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্ট বাসা থেকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করা হয়।
কারাবন্দি অবস্থায় তাকে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়।
১/১১ সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭ সালের ৭ই মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়।
এরপর বিনা বিচারে প্রায় আঠারো মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান।
তার বিরুদ্ধে দায়েরকরা সব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে যান।
দীর্ঘদিন প্রবাসে থাকার পর দুই হাজার ২০২৫সালের ২৫শে ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে আসেন।
এরপর ২০২৬ সালের ১২ ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ-বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়।
নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার গঠন করেন।
গঠনের পর বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন।


















