ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় অধ্যাপক এর মৃত্যু,

মৌলভীবাজার প্রতিনিধি,
  • ০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / 61

মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সূজা মেমোরিয়াল কলেজের অধ্যাপক মো. ইসমাইল হোসেন (৫০) মারা গেছেন।শুক্রবার সকালে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত ১ এপ্রিল রাতে কমলগঞ্জ – মৌলভীবাজার সড়কের মুন্সিবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিলেন। আহত অবস্থায় রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুই এপ্রিল দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মুর্শেদুর রহমান জানান, কমলগঞ্জ উপজেলা সদরের একটি মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে নিজের মোটরসাইকেলের করে বাসুদেবপুর গ্রামে তিনি বাড়ি ফিরছিলেন।বাড়ির সন্নিকটে আসার সময় পিছন দিক থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত কোন একটি যানবাহন ধাক্কা দিয়ে তাকে সড়কে ফেলে যায়। গুরুতর আহত হয়ে সড়কে পড়েছিলেন। কিছুক্ষণ পর মাদ্রাসার ছাত্ররা এসে দেখে এলাকাবাসীকে জানালে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি মৃত্যু বরণ করেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় সূজা মেমোরিয়াল কলেজের অধ্যাপক মো. ইসমাইল হোসেনের মৃত্যুতে তাঁর সহকর্মী, শীক্ষার্থী, শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় অধ্যাপক এর মৃত্যু,

০৮:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩