ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

আলু সংরক্ষণে ৫.২০ টাকা ভাড়া কার্যকরের দাবিতে বগুড়ায় আলুচাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • ০৩:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 1

বগুড়া সদরের মাটিডালী বিমান মোড় বন্দরে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য হিমাগার ভাড়া ৫ টাকা ২০ পয়সা কার্যকরের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় মাটিডালী বিমান মোড় এলাকায় স্থানীয় কৃষক ও আলু ব্যবসায়ীদের সমন্বয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিপুলসংখ্যক কৃষক, আলু ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসনের নেতৃত্বে প্রত্যেক জেলায় গঠিত সুপার কমিটির সুপারিশ অনুযায়ী প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য হিমাগার ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণের কথা রয়েছে। কিন্তু ওই নির্ধারিত ভাড়া কার্যকর না হওয়ায় কৃষক ও আলু ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তারা আরও বলেন, আলু উৎপাদনে কৃষকদের বিপুল অর্থ ব্যয় হয়। এর সঙ্গে হিমাগারে সংরক্ষণ, পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত হওয়ায় উৎপাদিত আলুর ন্যায্য দাম পাওয়া কঠিন হয়ে পড়ে।

অতিরিক্ত হিমাগার ভাড়া নেওয়া হলে কৃষক ও ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।
মানববন্ধন থেকে বক্তারা জেলা প্রশাসনের সুপার কমিটির সুপারিশ অনুযায়ী প্রতি কেজি আলু সংরক্ষণে ৫ টাকা ২০ পয়সা হিমাগার ভাড়া কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

পরে কৃষক ও আলু ব্যবসায়ীরা তাদের দাবির পক্ষে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন। কর্মসূচি থেকে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
শিরোনাম ভিন্নভাবে দিন পত্রিকা দেওয়া জন্য

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আলু সংরক্ষণে ৫.২০ টাকা ভাড়া কার্যকরের দাবিতে বগুড়ায় আলুচাষি ও ব্যবসায়ীদের মানববন্ধন

০৩:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬