ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

আজহারুল উলুম ইসলামী একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ০৪:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 2

মোঃ আক্তার হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে অবস্থিত আজহার উদ্দিন চৌধুরীর বাড়ির মসজিদ সংলগ্ন আজহারুল উলুম ইসলামী একাডেমির উদ্যোগে বার্ষিক অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎২০ ডিসেম্বর শনিবার মাদ্রাসা সংলগ্ন আজহার উদ্দিন জামে মসজিদ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি, আজান ও জুমার খুতবা উপস্থাপন করা হয়। এছাড়াও অভিনয়ের মাধ্যমে দুই রাকাআত নামাজের মাসআলা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের ইংরেজি ক্লাসের প্রেজেন্টেশন, ভূগোল ও পৃথিবীর সৃষ্টির ইতিহাস বিজ্ঞান ও কুরআনের আলোকে আলোচনা এবং কোমলমতি শিক্ষার্থীদের একক অভিনয়সহ নানা মনোমুগ্ধকর আয়োজন উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।

‎অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোস্তাকের রহমান খোকন চৌধুরী, সভাপতি শফিউল্লাহ চৌধুরী, প্রধান শিক্ষক আবু মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মোঃ অজিউল্লাহ (প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসা দারুল হাদীছ আস-সালাফিয়্যাহ), শায়েখ আব্দুল আলিম, হাফেজ ইব্রাহীম সালাফি (লালমোহন) এবং এএসটি আক্তার হোসেন সাকিল, সাধারণ সম্পাদক, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজহারুল উলুম ইসলামী একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

০৪:২১:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫