চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ
- ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 1

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুর বিওপির একটি বিশেষ টহলদল সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসব বিড়ির মসলা জব্দ করে।
জব্দ করা ৩৫ কেজি ভারতীয় বিড়ির মসলার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অবৈধ চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে ৫৩ বিজিবি দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।























