ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে শিশু ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

প্রতিনিধির নাম
  • ০৬:৫২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • / 51

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে শিশু ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২ জানুয়ারী)
আনন্দমুখর পরিবেশে কুড়ুম খেলাঘর আসর এর আয়োজনে ২রা জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হয় শিশু ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪।

“প্রীতিময় আনন্দময় শৈশব শিশুর অধিকার ”
– এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে উৎসবমুখর পরিবেশে
পঞ্চগড় অডিটরিয়াম চত্বরে সারাদিনব্যাপী এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম। বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন জেলা পরিষদ চেয়ারম্যান জনাব হান্নান শেখ,সরকারি মহিলা কলেজের সম্মানীত অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান প্রধান, জেলা ক্রীড়া অফিসার গৌতম রায় প্রমুখ।
অনুষ্ঠানে সমন্বয়কের ভূমিকা পালনের মাধ্যমে কুড়ুম বন্ধুদের উজ্জীবিত রাখেন আসরের অন্যতম উপদেষ্টা জেলা উদীচীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। প্রতিযোগিতা শেষে আসরের সভাপতি তৃষ্ণিকা সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই পর্যায়ে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়। এ সময় আসরের উপদেষ্টামন্ডলী সহ জেলা ক্রীড়া অফিসার, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, সঙ্গীতজন ব্রজেন্দ্রনাথ মন্ডল, নীরেন্দ্রনাথ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। কুড়ুম বন্ধু আহনাব স্বচ্ছ, মর্ম, লিওন, নিনাদ, তিহান, হিমেল, মানতাসা ও অন্যান্য সকলই আয়োজন সফল করতে নানাভাবে অবদান রাখেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে শিশু ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে

০৬:৫২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪