ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: আব্দুর রহমান আতিক
  • ০২:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 6

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে চার ও তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো বোন। তারা টেপ্রীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য লুৎফর রহমান মেম্বারের ছেলে ও মেয়ের কন্যাসন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরের পানিতে দুই শিশুকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ গোপাল রায়। তিনি জানান, নিহত দুই শিশুর বয়স যথাক্রমে চার ও তিন বছর।

এ ঘটনায় নিহত শিশুদের পরিবারে শোকের মাতম চলছে। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

০২:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬