ফুলবাড়িয়ায় জিআই তারের সংযোগেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ভাবি-ভাসুরের :এলাকাবাসীর অভিযোগ
- ০৩:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / 9

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের চৌদার দলিব্যাপারী বাড়ি, ১নং ওয়ার্ড ফিসারিতে লাউ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভাবি ও ভাসুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে চৌদার উত্তর পূর্ব পাড়া দলী বেপারী বাড়ি এ দুর্ঘটনা ঘটে। এতে সেকান্দর আলী মুন্সীর স্ত্রী
আফরোজা আক্তার (৪৫) ও তার চাচাতো ভাসুর হারুন অর রশীদের (৫০) মৃত্যু হয়েছে। এর আগে দূর্ঘটনা কবলিত রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে নিজেদের ফিশারিতে বাঁশের খুটির উপর জিআই তার দিয়ে চতুর্থদিক বেষ্টনী দেয়। সেখানে অনুমোদিত কারেন্ট সংযোগ করে। আর এই ফিসারীর উপর লাউয়ের মাচা করে। সেখানে বিভিন্ন সবজির আবাদ করে। ফিসারীর মালিকের স্ত্রী মাচা থেকে লাউ তুলতে গেলে সেখানে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান। পরে ছোট মেয়ে মাকে বাঁচাতে চিৎকার করলে চাচাত বাসুর এগিয়ে আসলে সেও মৃত্যুর কবলে পড়ে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




















