ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩ বাংলা

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।
  • ০১:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 7

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক শিক্ষক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। যেসব শিক্ষক তাদের দোসর হিসেবে কাজ করেছেন, প্রমাণসহ তাদের তালিকা দিলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারও ওপর অন্যায় করতে চাই না, তবে আমাদের দুর্বল ভাবলে ছেড়েও দেওয়া হবে না।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ভূঁইয়া আরও বলেন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের পর অনেকের খারাপ লেগেছে। কিন্তু আমাদের প্রবীণ নেতা এম কে আনোয়ার ৮৬ বছর বয়সে হ্যান্ডকাফ পরা অবস্থায় কোর্টের বারান্দায় ঘুরেছেন। আমাকেও ৪০টি মিথ্যা মামলা দিয়ে হ্যান্ডকাফ লাগিয়ে টেনে টেনে কোর্টে নেওয়া হয়েছিল। সেই নির্যাতন আমরা সহজে ভুলে যাইনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, তবে কাউকেও বেপরোয়া হতে দেব না।

বিগত আমলের শিক্ষাক্রম ও ইতিহাস উপস্থাপনের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে পাঠ্যপুস্তকে ভুল ও মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে। শিক্ষাবিদদের দিয়ে সেসব তৈরি করানো হয়েছিল।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজুর সঞ্চালনায় সম্মেলনে জেলা ও উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সুযোগ নেই: সেলিম ভূঁইয়া

০১:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬