ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়ল থ্রি-হুইলার, মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
  • ০৫:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 9

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি থ্রি-হুইলার রাস্তার পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে।

এ ঘটনায় নারী ও শিশুসহ আটজন আহত হন। পরে আহতদের মধ্যে প্রমিলা (৩০), নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে আল আকসা

সম্প্রীতির (৭) মৃত্যু হয়েছে। মাত্র ৮ বছর বয়সী সম্প্রীতি গত জুন মাসে ৫ কিলোমিটার মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছিল।

তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কোকিলা দিঘী এলাকার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল।

পথে কোকিলা দিঘী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে মাথা, নাক ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

নিহতদের মধ্যে নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে আল আকসা সম্প্রীতি (৭) রয়েছেন। ছোট্ট সম্প্রীতি ছিল অত্যন্ত মেধাবী ও সম্ভাবনাময় একজন শিশু। মাত্র ৮ বছর বয়সেই দৌড় প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিল সে। গত জুন মাসে সাকোয়া ক্রীড়া একাডেমি আয়োজিত ৫ কিলোমিটার মিনি ম্যারাথনে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সম্প্রীতি।

দৌড়ের মাঠে যে শিশুটি বিজয়ের আনন্দে মেতে উঠেছিল, সড়ক দুর্ঘটনায় তার সেই স্বপ্নের পথচলা থেমে গেল অকালে। তার এমন করুণ মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গনসহ পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এদিকে একই দুর্ঘটনায় প্রমিলা (৩০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। নারী ও শিশুসহ আটজন হতাহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

একটি সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিনটি প্রাণ। বিশেষ করে ছোট্ট সম্প্রীতির অকাল মৃত্যুতে এলাকাবাসীর মনে তৈরি হয়েছে গভীর বেদনা। দৌড়ের মাঠে যার বিজয়ের হাসি একদিন সবাইকে আনন্দিত করেছিল, আজ তার স্মৃতিই কাঁদাচ্ছে স্বজন ও এলাকাবাসীকে।

বোদা থানার ওসি (তদন্ত) রেজাউল মণ্ডল তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়ল থ্রি-হুইলার, মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

০৫:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬