ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।।

মোঃ সেলিম রেজা শামিম, স্টাফ রিপোর্টার
  • ০৭:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 1

দিনাজপুরের বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় বিরামপুরের বড় মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দে জমে ওঠে পুরো আয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে হবে। দিনাজপুর-৬ আসন থেকে জাতীয় পর্যায়ের ফুটবলার তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুবেল চৌধুরী এবং ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার মিলন।
এ ছাড়া হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিরামপুর থানা পুলিশের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।।

০৭:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬