ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ভারতীয় মোবাইল ফোন জব্দ

মো:সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • ০৮:৪৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 13

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপি থেকে নায়েক সুশীল চাকমার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৭/১০-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোবাইল ফোনগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। জব্দকৃত মালামালের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ভারতীয় মোবাইল ফোন জব্দ

০৮:৪৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬