ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ বাংলা

দেবীগঞ্জের পামুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেজাউল ইসলাম

পঞ্চগড় প্রতিনিধি
  • ০১:৪৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 12

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম। তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশার বিষয়টি জানান রেজাউল ইসলাম। একই সঙ্গে তিনি পামুলী ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

তার ফেসবুক পেজে প্রকাশিত পোস্টারে তাকে পামুলী ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনয়ন প্রত্যাশী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে ‘একতা, উন্নয়ন, ন্যায়নীতি’—এই স্লোগান সামনে রেখে জনগণের অধিকার, সবার জন্য সমান সুযোগ এবং ইউনিয়নের উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে।
পোস্টারে রেজাউল ইসলামকে পামুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, কারা নির্যাতিত নেতা এবং তিনবারের ইউপি সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্নীতি ও হয়রানিমুক্ত সমাজ গঠন এবং নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে পামুলী ইউনিয়নকে গড়ে তোলার প্রত্যয়ের কথাও উল্লেখ করা হয়েছে।

নিজের পোস্টে রেজাউল ইসলাম লিখেছেন, ‘সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি।’ তার এমন ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চেয়ারম্যান পদে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে।

চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়ে রেজাউল ইসলাম বলেন, “পামুলী ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চাই। সুযোগ পেলে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। পামুলী ইউনিয়নের রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, কৃষি ও নাগরিক সেবা নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রত্যাশা রয়েছে।

তবে এখনো বিএনপির পক্ষ থেকে পামুলী ইউনিয়ন চেয়ারম্যান পদে রেজাউল ইসলামের মনোনয়ন চূড়ান্ত হয়নি। তিনি বর্তমানে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন। দলীয় সিদ্ধান্ত ও মনোনয়ন প্রক্রিয়া শেষে চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী কারা হচ্ছেন, তা স্পষ্ট হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জের পামুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রেজাউল ইসলাম

০১:৪৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬