ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ কার্যক্রমে বাংলা কিউআর সেবা উদ্বোধন

প্রতিনিধির নাম
  • ০৬:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 3

ডিজিটাল লেনদেন  ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা চত্বরে ‘এক দেশ, এক QR লেনদেন – Bangla QR’ প্রতিপাদ্যে ক্যাশলেস লেনদেন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১ টায় পরিষদ চত্বরে এ আয়োজনের উদ্যোগ নেয় পূবালী ব্যাংক পিএলসি, ফুলবাড়িয়া শাখা। দেশের ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং বাংলাদেশ ব্যাংকের Bangla QR উদ্যোগকে সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তুলতেই এ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, এ কার্যক্রমের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড, পূবালী ব্যাংকের অ্যাপ নিবন্ধন, বায়োমেট্রিক নিবন্ধন, ব্যবসায়ীদের জন্য POS ও বাংলা কিউআর সেবার আবেদন, এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শহীদুল ইসলাম সোহাগ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মোঃ হুমায়ুন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নূর হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ফুলবাড়ীয়া শাখার প্রধান আবু সাঈদ মোঃ ফখরুল আলম।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল ইসলাম বলেন, “ক্যাশলেস লেনদেন ব্যবস্থা আমাদের দৈনন্দিন কেনাকাটা ও আর্থিক লেনদেনকে সহজ, নিরাপদ ও দ্রুততর করবে। স্মার্ট উপজেলা বিনির্মাণে পূবালী ব্যাংকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

​পূবালী ব্যাংক কর্মকর্তা মোঃ হুমায়ুন মিয়া বলেন, “গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক ডিজিটাল প্রযুক্তির প্রসারে কাজ করে যাচ্ছে। ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে ক্যাশলেস লেনদেন ছড়িয়ে দিতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।” এছাড়াও কার্যক্রমের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড, পূবালী ব্যাংকের অ্যাপ নিবন্ধন, বায়োমেট্রিক নিবন্ধন, ব্যবসায়ীদের জন্য POS ও বাংলা কিউআর সেবার আবেদন, এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকের স্থানীয় বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে একটি সচেতনতামূলক শুভযাত্রা অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস’ কার্যক্রমে বাংলা কিউআর সেবা উদ্বোধন

০৬:১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬