ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ে বিতর্ক ও দেওয়াল লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত,

প্রতিনিধির নাম
  • ০৩:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 2

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কাঠগাড়া জোনাবিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন বিষয়ে বিতর্ক, দেওয়াল লিখন

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সুপার আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন, মোঃ রেজাউল করিম এবং আবু সাঈদ মোল্লা।

এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, গোলাম সারওয়ার, এরশাদ আলী, শহিদুল ইসলাম, রিপন মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বিতর্কে অংশগ্রহণ করে। পাশাপাশি দেওয়াল লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। বক্তারা পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ে বিতর্ক ও দেওয়াল লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত,

০৩:২৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬