ফুলবাড়িয়ার তাযকিয়াতুল উম্মাহ গার্লস মাদ্রাসায় মৌসুমী ফল উৎসবের আয়োজন,
- ০৫:০৫:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / 4
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের ছনকান্দা রোডস্থ (থানার বিপরীতে) প্রতিষ্ঠিত ‘তাযকিয়াতুল উম্মাহ গার্লস মাদ্রাসায়’ মৌসুমি ফল উৎসবের
আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাদ্রাসায় আয়োজিত ফল উৎসবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ আনোয়ার হোসেন জিহাদি।
এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব। উৎসবে বিভিন্ন প্রজাতির দেশীয় মৌসুমি ফল প্রদর্শন ও পরিবেশনের পাশাপাশি ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং দেশীয় ফল খাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। জিহাদী বলেন, দেশীয় মৌসুমি ফল ভিটামিন, খনিজ ও আঁশের গুরুত্বপূর্ণ উৎস। নিয়মিত দেশীয় ফল খেলে
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করা সম্ভব। বিদেশি ফলের প্রতি অতিরিক্ত নির্ভরশীল না হয়ে দেশে উৎপাদিত নিরাপদ ও পুষ্টিকর ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত অতিথিরা বিভিন্ন দেশীয় ফল পরিদর্শন করেন এবং ফলের স্বাদ গ্রহণ করেন। উৎসবটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


















