ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

১৬ বিজিবির অভিযানে:গোমস্তাপুর সিমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক-১

প্রতিনিধির নাম
  • ০৫:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 2

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ (ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য),

একটি মোটরসাইকেল এবং এক চোরাকারবারীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি

​আজ ৩০ জুলাই ২০২৬, সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ৩০ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ভোর ০৬:৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রহনপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আল আমিনের নেতৃত্বে হুজরাপুর নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেলসহ মোঃ নুর আলম (৪২) নামের এক চোরাকারবারীকে হাতেনাতে আটক করা হয়।
​আটককৃত চোরাকারবারী মোঃ নুর আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বড় গাছিয়া এলাকার মিরপুর গ্রামের মোঃ গোলাম মস্তফা ও ফাহিনুর বেগম দম্পতির ছেলে।

​বিজিবি আরও জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাকে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​সীমান্তে অপরাধ দমনের বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান যে, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৬ বিজিবির অভিযানে:গোমস্তাপুর সিমান্তে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ আটক-১

০৫:০০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬