ফুলবাড়িয়ায় শব্দদূষণ রোধে ‘অকারণে হর্ন নয়,ধৈর্য্য রাখুন’স্টিকার লাগানো কর্মসূচি
- ০৬:২৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 3
শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরে বিভিন্ন মোটরযানে ‘অকারণে হর্ন নয়, ধৈর্য্য রাখুন’ শীর্ষক স্টিকার লাগানো কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৮ জুলাই দুপুরে জেলা প্রশাসনের কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগান উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম
সোহাগ। এ সময় তিনি চালকদের অপ্রয়োজনে হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত হর্ন শুধু শব্দদূষণই সৃষ্টি করে না, এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার,পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
“শব্দদূষণ নীরব নয়, সরব ঘাতক”—এই বার্তা নিয়ে আয়োজিত কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চালকদের ধৈর্যশীল হয়ে যানবাহন চালানো এবং অকারণে হর্ন ব্যবহার না করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসন, ময়মনসিংহের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত ব্যক্তিরা বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হলে জনসাধারণের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।


















