নিষিদ্ধ পলিথিন জব্দ করল কোস্টগার্ড লালবাগে ৪ কোটি টাকার,
- ০৬:০৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 3
জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
রাজধানী লালবাগে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকার মূল্যের চব্বিশ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন বাংলাদেশ কোস্টগার্ড।
মঙ্গলবার ২৮ শে জুলাই বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন পাগলা ঢাকার লালবাগ থানা দিন বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় চারকোটি 8 লাখ টাকার মূল্যের চব্বিশ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
সাব্বির আলম সুজন আরো বলেন জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকের চালক ও হেলপারকাছ থেকে মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয় কোস্ট গার্ড জানিয়েছে পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন পরিবহন ও বিপননের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















