ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়ীয়ায় ভূমি অফিসে পুকুর খনন,ঘাটলা নির্মাণ কাজ উদ্বোধন করেন- জেলা প্রশাসক সাইফুর রহমান 

প্রতিনিধির নাম
  • ০৬:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 2

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ভূমি অফিস ও বাকতা কাছারী ভূমি অফিসের পুকুর খনন, ঘাটলা নির্মাণ কাজ ও মাছের পোনা অবমুক্তকরণ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে এসবের উদ্বোধন করেন।
অফিসের সূত্র মতে, আইপিসিপি (IPCP) প্রকল্পের আওতায় পুকুর খনন ও ঘাটলা নির্মাণ কাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ফুলবাড়ীয়া, ময়মনসিংহ বাস্তবায়ন করেছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল ১২ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ২০০ টাকা, আর চুক্তিমূল্য ১২ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ২৯০ টাকা।

নতুন ভাবে পুকুর খনন ও ঘাটলা নির্মাণ উদ্বোধনের ফলে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহিতারা ঘটলায় বসে বিশ্রাম নিতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এতে স্থানীয় জনগণ উন্নত পরিবেশে ভূমি সেবা গ্রহণ করতে পারবেন এবং সরকারি সেবার মান আরও বৃদ্ধি পাবে।
এছাড়াও পুকুরের পাহাড়ে একটি নারিকেল গাছ রোপণ ও বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, ভূমি সংক্রান্ত সেবার মান উন্নতকরন, নামজারি, মিসকেইছ ও উপজেলার খাস জমির ডাটাবেইজের সঠিক তথ্য পরিমাপ করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট করতে কঠোর নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ, সহকারী কমিশনার (ভুমি) শেখ তাকি তাজওয়ার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান সহ অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়ীয়ায় ভূমি অফিসে পুকুর খনন,ঘাটলা নির্মাণ কাজ উদ্বোধন করেন- জেলা প্রশাসক সাইফুর রহমান 

০৬:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬