ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 3

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধনেশ্বর রায় (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ধনেশ্বর রায় একই এলাকার মৃত রঙ্গলাল রায়ের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সারাদিন কৃষিকাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন ধনেশ্বর রায়। পরে বাড়ির বারান্দায় টিনের চালের পাশে রাখা বিড়ি-দিয়াশলাই আনতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত টিনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু মুসা বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

০৫:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬