ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়ার মোকামতলায় আনন্দ র‍্যালিতে মেতেছে গুজিয়া কনফিডেন্স পাবলিক

প্রতিনিধির নাম
  • ০৬:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 3

বগুড়ার মোকামতলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে আনন্দের বন্যা। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জন করেছে বিদ্যালয়টির ১৪ জন মেধাবী শিক্ষার্থী। এই সাফল্য উদযাপন করতে আজ এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বগুড়ার মোকামতলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে শুরু হয়েছে উৎসবের আমেজ।
এই সাফল্যে আনন্দ প্রকাশ করতে গতকাল সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এ বছর বিদ্যালয়টি থেকে মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৬ জন ট্যালেন্টপুল এবং ৮ জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুজিয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।বিদ্যালয়ের পরিচালক শাহিনুর ইসলাম বলেন”এ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”

র‍্যালি শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং গুজিয়া বন্দরের ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং এলাকাবাসী উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ার মোকামতলায় আনন্দ র‍্যালিতে মেতেছে গুজিয়া কনফিডেন্স পাবলিক

০৬:৫২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬