ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন,

প্রতিনিধির নাম
  • ০৬:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 3

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি করে গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়িয়া উপজেলার দশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল,যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সেলিম,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহিদ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়াও দশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন,

০৬:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬