ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নদীতে ফেলায় দুইজনকে ৬০ হাজার টাকা জরিমানা,
- ০৭:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 2
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম–কান্দানিয়া সড়কের তিতারচালা গ্রামে বানার নদীর উঁচাভিটা সেতু সংলগ্ন দুটি মুরগির খামারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে জানা যায়, খামার দুটি থেকে মুরগির বিষ্ঠা সরাসরি বানার নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী মোঃ আবুল বাশার ও হাজি মোঃ আবুল মনসুর নামে দুই খামারী মালিককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকি তাজওয়ার।
এ সময় পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।


















