ফুলবাড়িয়ার রাধাকানাই মোবাইল কোর্টে মাদক সেবনকারীকে কারাদণ্ড ও জরিমানা,
- ০৬:৪৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 3
প্রতি মাদক সেবন ও প্রয়োগের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ীয়ার রাধাকানাই বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
মঙ্গলবার (০৭ জুলাই রাত আনুমানিক ১০:১৫ ঘটিকায় রাধাকানাই বাজার এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালীন মাদক সেবন এবং এর প্রয়োগের সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে হাতেনাতে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর (৩৬)৫ ধারা মোতাবেক অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) শেখ তাকী তাজওয়ার ১ ব্যক্তিকে ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
জানা যায় মাদকাসক্ত মোঃ রফিকুল ইসলাম (৪৬) পিতা-মোঃ আব্দুল মজিদ রাধাকানাই ইউনিয়নের বকুলতলা গ্রামের সন্তান।
মোবাইল কোর্ট পরিচালনাকারী শেখ তাকি তাজওয়ার সহকারি কমিশনার (ভূমি) জানান , সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে এবং জনস্বার্থ রক্ষায় এই ধরণের অভিযান অত্যন্ত জরুরি। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীতেও এই ধরণের জনস্বার্থমুখী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।


















