ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার,

প্রতিনিধির নাম
  • ০৫:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 2

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র পৃথক অভিযানে চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে গত চার দিনে বিভিন্ন এলাকায়

অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, গত ৫ জুলাই রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে একটি টেলিকম ও ভ্যারাইটিজ দোকানে চুরি সংঘটিত হয়।

দুর্বৃত্তরা প্রায় ৩০ হাজার টাকার মোবাইল ফোনের রিচার্জ কার্ড এবং ৬০ হাজার টাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের হলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাই রিচার্জ কার্ড উদ্ধার এবং ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

প্রেস রিলিজে আরও জানানো হয়, গত চার দিনে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অনেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, চোর, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার,

০৫:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬