ফুলবাড়িয়ায় কৃষি বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী মিশ্র ফল বাগান পরিদর্শন,
- ০৪:০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 2
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিনদেশী শিক্ষার্থীসহ তিন শতাধিক শিক্ষার্থী ও কৃষি
বিশ্ববিদ্যালয়ের ৩ জন অধ্যাপক ফুলবাড়িয়ার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্রামে “মাষ্টার বাড়ি মিশ্র ফল বাগান” পরিদর্শন করেন।
শনিবার ( ৪ জুলাই) সকাল ১১ টায় ময়মনসিংহ থেকে শিক্ষক শিক্ষার্থীরা বাগানে পৌছলে মিশ্র ফল বাগানের সফল উদ্যোক্তা মোঃ কাজিম উদ্দিন মাষ্টার সকলকে স্বাগত জানান।
কৃষি বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও আধুনিক ফল চাষ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ফুলবাড়ীয়া উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামের “মাষ্টার বাড়ি মিশ্র ফল বাগান” পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বাগানে চাষকৃত বিভিন্ন বিদেশি জাতের ফলের গাছ, পরিচর্যা পদ্ধতি, কলম তৈরির কৌশল, রোগবালাই দমন এবং ফল উৎপাদনের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সরেজমিনে ধারণা লাভ করেন।
বাগান পরিচালনাকারী মো. কাজিম উদ্দিন মাষ্টার শিক্ষার্থীদের বিভিন্ন জাতের ফলের বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এবং ফুলবাড়িয়া উপজেলা কৃষি অফিস ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সার্বিক সহযোগিতায় মিশ্র ফল বাগানের সফলতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি এ ধরনের শিক্ষা সফর তাদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে আগ্রহ আরও বৃদ্ধি পায়।
পরিদর্শন শেষে শিক্ষার্থীরা বাগানের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষা সফরের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। কৃষি শিক্ষায় ব্যবহারিক অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিশ্ববিদ্যালয়গুলো নিয়মিত ফিল্ড ভিজিট ও শিক্ষা সফরের ওপর গুরুত্ব দিয়ে থাকে।
এসময় বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের -কৃষি শাখার বিভাগীয় প্রধান প্রফেসর মো: হামীম,মোঃ হোসেন আলী, ফুলবাড়িয়া উপজেলার উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু রায়হান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম,সাংবাদিক সহ ৩শত শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















