ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় মাদক কারবারির বাড়িতে ফের হামলা ভাংচুর ও অগ্নিসংযেগ এলাকাবাসীর,

প্রতিনিধির নাম
  • ০৫:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 2

ফুলবাড়িয়ায় আবারও চিহ্নিত মাদক কারবারিদের পাঁচটি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।

সেখানে মাদক কারবারি হিসেবে পরিচিত জীবন চৌহান, বাবু, মিনা, মোছাঃ রোকেয়া বেগম(রুক্কি), কুববার ছেলে নুরুল ইসলাম সহ অন্তত ৫টি বাড়ি, দোকানে হামলা ও ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়।

রবিবার (২৮ জুন) রাতে ফুলবাড়িয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড খালপাড়, কড়ইতলা ও দেওনাইপাড় গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় এক হাজার উত্তেজিত জনতা তাঁদের টিনের ঘরগুলো বাঁশ দিয়ে বাইরাই পুরোপুরি ক্ষতিগ্রস্ত করে। পরে জীবনের ঘর থেকে বিছানাপত্র ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা ভাংচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

এর আগে শনিবার (২৭ জুন) রাতে  কড়ইতলা গ্রামে চিহ্নিত মাদক কারবারি মোছাঃ রোকেয়া বেগম (রুক্কির) বাড়িতে হামলা ও ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

এ ব্যাপারে  থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, জীবন চৌহানের বাড়ি ও তার স্ত্রীর একটি বাড়িতে বিক্ষুদ্ধ জনতা আগুন দেয়। জীবনের নামে ৯টি মাদকের মামলা রয়েছে। এখন পর্যন্ত এলাকার পরিবেশ  শান্ত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় মাদক কারবারির বাড়িতে ফের হামলা ভাংচুর ও অগ্নিসংযেগ এলাকাবাসীর,

০৫:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬