ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিরামপুর ও নবাবগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • ০৫:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / 3

দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে চারজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুন ২০২৬ বিকেল ৬টা ২০ মিনিটে নবাবগঞ্জ উপজেলার ঢেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. পারভেজ মিয়া ওরফে আনন্দ (২৬)-কে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি নবাবগঞ্জ উপজেলার পূর্ব বৈদাহার পল্লীমী গুচ্ছগ্রামের বাসিন্দা।

এদিকে, ২৭ জুন রাত ১টা ২০ মিনিটে বিরামপুর উপজেলার নিশিবাপুর ভাইগড় গ্রামে অভিযান চালিয়ে মাহফুজ আহম্মদ নোমান (২৬) ও মো. ইসমাইল হোসেন (৫৫)-কে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

একই রাতে রাত ৩টা ৫ মিনিটে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে মো. হোসেন আলী ওরফে মারুফ (৩৩)-কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিরামপুর ও নবাবগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার

০৫:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬