বগুড়া রাজাপুর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন,
- ০৬:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / 3
বগুড়া সদর উপজেলার ৫নং রাজাপুর ইউনিয়নে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির আওতায় ১১২ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা।
এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুনসুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শহিদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এ টি এম আল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ নারীদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে ভিডব্লিউবি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সুষ্ঠু ও স্বচ্ছভাবে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
পরে ১১২ জন ভিডব্লিউবি কার্ডধারীর মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা রক্ষা ও উপকারভোগীদের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।


















