কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে-ময়মনসিংহের ডিসি-ইউএনও,
- ০৫:০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 4
মির্জা মোঃ মনজুরুল হক (ময়মনসিংহ)
বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.) মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে নিহত ফাতেমা আক্তার (৭) নামের অনাথ শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার।
বৃহস্পতিবার (২৫জুন) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা এবং ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা ও ২বান্ডেল ঢেউটিন তুলে দেওয়া হয় নিহত শিশু ফাতিমার মা ফজিলা খাতুনের হাতে। এর আগে গত ১লা জুন সোমবার রাতে ৭ বছর বয়সী শিশু ফাতেমাকে বাগেরহাট খাঁন জাহান আলী (রঃ) এর মাজারের দিঘির পানিতে টেনে নিয়ে যায় দিঘির কুমির। পরে শিশুর মরদেহ উদ্ধার করার পরই নিরাপত্তার স্বার্থে কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর খরিচা গ্রামের মমরুজ আলীর সর্বকনিষ্ঠ সন্তান নিহত ফাতেমা খাতুনকে
প্রায় এক বছর বয়সে শিশুটিকে নিয়ে বাগেরহাটের খাঁন জাহান মাজারে দিঘির পাড়ে বসবাস করে। শিশুরটির মা ফাজিলা খাতুন মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তখন থেকেই সে মাজার চত্বরেই ভবঘুরে হিসেবে আশ্রিত ও বসবাসর করত মা ও কন্যা শিশু ফাতেমা। মাজার এলাকাতেই তার বেড়ে ওঠা, খাওয়া, গোসল খেলাধুলা মাজারকে ঘিরেই ।
গত ১লা জুন সোমবার রাত ৮টার দিকে ফাতেমাকে পানিতে টেনে নিয়ে যায় মাজারের দিঘিতে থাকা কুমির। পরে এক দিন পর মঙ্গলবার ভোরে দিঘি থেকে ফাতেমার লাশ উদ্ধার করে দুপুরে মাজার প্রাঙ্গণে জানাজা শেষে দিঘির পাড়ে দাফন করা হয়।
দিঘিতে শিশু ফাতেমার মৃত্যুর খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এসব খবর ও ভিডিও ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর নজরে পড়লে জেলা প্রশাসক সাইফুর রহমানের দিক-নির্দেশনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশু ফাতেমার মাকে নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। জেলা
প্রশাসকের অনুপস্থিততে তার পক্ষে নগদ অর্থের চেক তুলে দেন স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মীরা। অপরদিকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা ও ২বান্ডেল ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা ।
প্রশাসনের মানবতার এই দৃষ্টান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ ।


















