ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী ও কৃষক নিহত,

প্রতিনিধির নাম
  • ০৫:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 3

মির্জা মোঃমনজুরুল হক,ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আজ বুধবার সন্ধ্যায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী ও এক কৃষক নিহতের খবর পাওয়া গেছে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) বাড়ির পাশেই ছিলেন। হালকা বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তুলি ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী। অপরদিকে কালাদহ ইউনিয়নের মিজানুর রহমান জানান, তার ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮) স্থানীয় বাজার হতে বাড়িতে আসার সময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ বলেন, এ ধরনের দূর্ঘটনার জন্য সরকারী যে সহযোগিতা আছে তা প্রদান করা হবে। বজ্রপাত সহনীয় তাল গাছ রোপনের প্রতি সবাইকে এগিয়ে আসতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী ও কৃষক নিহত,

০৫:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬