ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১

প্রতিনিধির নাম
  • ০৫:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / 3

কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজী বাজারে একটি ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির অভিযোগে মাহাবুব (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর তুন্তু মনি চাকমা।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী বাজারস্থ জনতা ফার্মেসিতে অভিযান চালানো হয়।

এ সময় ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির প্রমাণ পাওয়ার পর মাহাবুবকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মধ্যে অভিযানের ঘটনায় স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা মাদকবিরোধী এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় ফার্মেসিতে যৌথ অভিযান: ওষুধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার-১

০৫:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬