ভিক্ষুক থেকে হুইলচেয়ার ব্যবহারকারী সবার কথা ভেবেই বাজেট।। হাকিমপুরে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃএ জেড এম জাহিদ হোসেন,
- ১২:০৬:২১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / 2
দিনাজপুরের হাকিমপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন বর্তমান সরকারের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।
দেশের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে হুইলচেয়ার ব্যবহারকারীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা নিশ্চিত করা হবে। হিলি স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রায় ৫ হাজার কৃষকের মাঝে আউশ ও রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। পরে বন্যাকবলিত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন মন্ত্রী।


















