ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

বিরামপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,

প্রতিনিধির নাম
  • ০৫:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 2

মাহাবুবা ইয়াসমিন সম্পা স্টাফ রিপোর্টার,

দিনাজপুরের বিরামপুরে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিরামপুর থানার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের রামচন্দ্রপুর (আদিবাসী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রাহুল (২৫), পিতা- মোঃ আনোয়ার হোসেন এবং মোঃ মাহফুজ রহমান (২০), পিতা- মোঃ নাজির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই হাকিমপুর উপজেলার ১নং খট্টামাধবপাড়া ইউনিয়নের দক্ষিণ মাধবপাড়া গ্রামের বাসিন্দা।

অপরদিকে একই দিনে চকপাড়া গ্রামের মকলেবুরের বসতবাড়ির সামনে অভিযান চালিয়ে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আবু কাশেম (২৫), পিতা- মৃত শফিকুল ইসলাম, মাতাঃ মৃত ফাতেমা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বামনাহার (জোলাগাড়ী) এলাকার বাসিন্দা।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন , গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিরামপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,

০৫:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬