মোকামতলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা,
প্রতিনিধির নাম
- ০১:২২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 3
ফুটবল উন্মাদনায় মুখর বগুড়ার মোকামতলা। প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন ও ভালোবাসা জানাতে মোকামতলায় এক বর্ণাঢ্য র্যালি ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মোকামতলা বন্দরের স্থানীয় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ মহাসড়ক ও এলাকা প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের পরিধানে ছিল ব্রাজিলের জার্সি এবং হাতে ছিল পাঁচ তারকা খচিত বিশাল আকৃতির পতাকা। ঢাক-ঢোলের তালে তালে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ভক্তরা।
র্যালিতে অংশ নেওয়া কয়েকজন সিনিয়র সমর্থক জানান, মোকামতলার ফুটবলপ্রেমীদের মাঝে উদ্দীপনা ছড়িয়ে দিতেই এই আয়োজন। শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উদযাপনের মাধ্যমে তারা তাদের প্রিয় দলকে শুভকামনা জানান এবং আগামী ম্যাচগুলোতে ব্রাজিলের নান্দনিক জয়ের আশা ব্যক্ত করেন।
ট্যাগস :



















