ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর যখম করেছে দূর্বৃত্তরা,

প্রতিনিধির নাম
  • ০৬:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 2

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার

মাওলি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো: কালাম মোল্যা (৩৮)কে কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা।
বুধবার (১০জুন) রাত সাড়ে ৯টার সময় লোহাগড়া উপজেলার দিঘলিয়া বাজারের দক্ষিণে চর দিঘলিয়ার আগে ব্রিজের কাছাকাছি জোড়া কবরের সামনে এ ঘটনা ঘটে।

মো: কালাম মোল্যা নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাওলি ইউনিয়নের কাটাদুরা গ্রামের মৃত: আপিল উদ্দিন মোল্যার ছেলে। কালাম মোল্যা বিএনপির রাজনীতির সাথে সক্রিয় রাজনীতি করেন। তিনি মাওলী
ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া থেকে নিজ বাড়ি কাটাদুরা গ্রামে একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে দূর্বৃত্তরা পথরোধ করে বাম হাত এবং পায়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা

আহত কামাল মোল্যাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর যখম করেছে দূর্বৃত্তরা,

০৬:৩০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬