বিরামপুর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার।। ভ্রাম্যমানে ২ মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
প্রতিনিধির নাম
- ০৬:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 2
দিনাজপুর থানা পুলিশ কর্তৃক বিরামপুর থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদকসেবীকে গ্রেফতার করেন।
অভিযানকালে বিরামপুরের উত্তর দাউদপুর (কাজীপাড়া) এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোছাঃ ফরিদা খাতুন (৪৬)-কে তার নিজ বাসা থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল ইস্কাফসহ আটক করা হয়। একই এলাকায় পৃথক অভিযানে মোছাঃ মালেকা বানু (৪৪)-কে তার বসতবাড়ি থেকে ২ বোতল ইস্কাফসহ এবং মোছাঃ শিরিনা আক্তার ওরফে শিরিন (২৮)-কে তার বসতবাড়ি থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল ইস্কাফসহ আটক করা হয়।
এদিকে, কল্যাণপুর এলাকার তৌফিক (২৫) ও তুহিন (৩৫)-কে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পরে আটককৃত ৫ জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
ট্যাগস :



















