লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন,
- ০৫:০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / 3
নড়াইলের লোহাগড়া উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত বোরো ধান ন্যায্যমূল্যে সরকারি ব্যবস্থাপনায় ক্রয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে লোহাগড়া উপজেলা খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি কায়সার ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হেমায়েত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনমুন সাহা, ভারপ্রাপ্ত কর্মকর্তা লোহাগড়া ( ওসিএলএসডি) কৃপা সিন্দু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোঃ নজরুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, নড়াইল -২ আসনের এমপির প্রতিনিধি ডা. মাহাবুব আলম, লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলমসহ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদিত ধান মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি সরকারি খাদ্য গুদামে ন্যায্যমূল্যে ক্রয়ের মাধ্যমে প্রকৃত কৃষকরা উপকৃত হবেন এবং খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে চলতি মৌসুমে লোহাগড়া উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের গতিশীলতা শুরু হয়েছে।



















