ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

দেবিদ্বারে ইমাম- মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার বিতরণ করেন মাইলস্টোন গ্রুপের ডিএমডি – অলিউল্লাহ তুহিন

প্রতিনিধির নাম
  • ০১:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / 2

শাহ সাহিদ উদ্দিন,দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা দেবিদ্বার উপজেলার মাইলস্টোন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. অলিউল্লাহ তুহিনের ব্যবস্থাপনায় ইউসুফপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ইউসুফপুর ইউনিয়নের ৭০টি মসজিদের প্রায় ১৩০ জন ইমাম, খতিব ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। এ সময় অতিথিদের সম্মানে দোয়া মাহফিল এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজের আয়োজন করা হয়।
সকল ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা গোলাম মোস্তফা। তিনি বলেন, “ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান ও মূল্যায়নে এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। আমরা আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আয়োজক মো. অলিউল্লাহ তুহিন বলেন, “সমাজে ইমাম ও মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্মান জানাতে এবং পাশে থাকার প্রত্যয় থেকেই এই ছোট আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “ইউসুফপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের পাশে থেকে কাজ করতে চাই এবং এলাকার উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাব।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেবিদ্বারে ইমাম- মুয়াজ্জিনদের সম্মানে ঈদ উপহার বিতরণ করেন মাইলস্টোন গ্রুপের ডিএমডি – অলিউল্লাহ তুহিন

০১:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬