১৩ টিতে বিএনপি’র বিজয় সুপ্রিম কোর্ট ১৪ টিপদের মধ্যে।
- ০৪:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / 3
বিএনপি সমর্থিত প্যানেলে প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন সভাপতি আর সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬, ২৭ সেশনের নির্বাচনে ১৪ টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে ১৩ টিতে।
অপরদিকে জামাত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ।
বৃহস্পতিবার ১৪মে দিবাগত রাত্র দুইটার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহবায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।
এর আগে দুইদিন ব্যাপী নির্বাচনে ভোট পড়েছে চার হাজার ৪৮ টি বিএনপি সমর্থিত প্যানেল থেকে বিজয়ীরা হলেন সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন। দুইটি সহ-সভাপতি পদে মোঃ মাগফুরহমান শেখ ও মোহাম্মদ শাহজাহান। সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোঃ শামসুল ইসলাম মুকুল।
কোষাধক্ষ্য পদে মোঃ জিয়াউর রহমান।
সদস্য পদে এইচ এম সানজিদ সিদ্দিকী এ কে এম আজাদ হোসেন মোহাম্মদ কবিরহোসেন মোহাম্মদ টিপু সুলতান মোহাম্মদ জিয়াউদ্দিন মিয়া ও য়াহিদ আফরোজ চৌধুরী বিজয় হয়েছেন।
জামাত সমর্থিত প্যানেলে মোঃ আজিম উদ্দিন পাটোয়ারী নির্বাচিত হয়েছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল দশটায় শুরু হয়ে ১ঘন্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহণ।



















