ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় ট্রাক শ্রমিক গুরুতর আহত,ঢাকায় প্রেরন।

প্রতিনিধির নাম
  • ০৭:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 3

নড়াইলের লোহাগড়া উপজেলায় রহিম সিকদার নামে একজন ট্রাক চালককে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশীপুর ইউনিয়নের ধোপাদহ স্লূইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাক চালক রহিম শিকদার (৪০) উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে। তিনি পরিবার-পরিজন নিয়ে লোহাগড়া পৌর শহরের পোদ্দারপাড়ায় বসবাস করতেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হামলার শিকার ট্রাকচালক রহিম শিকদারের ছেলে সোয়াইব শিকদারকে (১৩) ধোপাদহ এলাকার শাহজাহান শেখের ছেলে কিশোর আজিম শেখ কয়েকটি চড়-থাপ্পড় মারে। পরে সোয়াইব এসে তার পিতা রহিম শিকদারকে জানালে বিষয়টি নিয়ে রাত সাড়ে ৮টার দিকে রহিম শিকদার ও তার ছেলে সোয়াইবসহ ৪/৫ জন ধোপাদহ স্লূইসগেট এলাকায় যায়। এ সময় আজিম শেখের সাথে রহিম শিকদারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আজিম শেখের নেতৃত্বে
একদল দুর্বৃত্ত রামদা, লোহার রড, ছ্যানদা দিয়ে
রহিম শিকদারের মাথা, দুই হাত, পেটসহ শরীরের অন্যান্য স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

এলাকাবাসী গুরুতর আহত রহিম শিকদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় ট্রাক শ্রমিক গুরুতর আহত,ঢাকায় প্রেরন।

০৭:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬