ফুলবাড়িয়া মধ্য বাজারে অসাধু ব্যবসায়ীদের মোবাইল কোর্টে জরিমানা।
- ০৭:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 3
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর শহরে যথাযথ আইনি প্রক্রিয়ায় শিশু খাদ্য, ত্বক/ রং ফর্সাকারী ক্রিম ও মাংস ওজনে কম দেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(১৪ মে) বিকালে ফুলবাড়ীয়া পৌরসভা মধ্য বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ফুলবাড়িয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্যাট শহিদুল ইসলাম সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভুমি শেখ তাকী তাজওয়ার।
এতে নিবন্ধন ব্যাতিত শিশু খাদ্য বিক্রয় করায় ৭০০০/- ( সাত হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। অনুমোদন বিহীন ত্বক/ রঙ ফর্সাকারী ক্রিম বিক্রি করায় ১২০০০/-(বারো হাজার) টাকা অর্থদণ্ড এবং গরুর মাংস বিক্রির বাটখাড়ার ওজনে কারচুপির দায়ে ১০০০০/- ( দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
জনস্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে। বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্যাট মো: শহিদুল ইসলাম সোহাগ।



















