ফুলবাড়িয়ায় ইয়াবা কারবারী সহ তিনজন গ্রেফতার
প্রতিনিধির নাম
- ০৫:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 3
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইয়াবা বিক্রির সময় এক কারবারীসহ ৩ জনকে আ’টক করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ।
পুলিশ জানায়,গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর এলাকার রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের পিছনে ইয়াবা বেচাকেনার সংবাদ পেয়ে অভি’যান চালিয়ে সোলাইমান ওরফে আপেল( ৩০) রাসেল (২৫) ও শওকত আলী (৩৫) কে ৭০ পিস ইয়াবাসহ আ’টক করেন।
নাম না প্রকাশ করতে স্থানীয় একজন জানান, দীর্ঘদিন ধরে রঘুনাথপুর এলাকায় মদক জুয়া সহ বিভিন্ন অপকর্ম চলে আসছে। এরাও মাদকের সাথে জড়িত। যুব সমাজকে এরা ধ্বংস করে ফেলছে। এদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, মাদক ব্যবসার সাথে জড়িত মাদক কারবারীসহ ৩ জনকে গ্রে’প্তার করে আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারী দের বি’রুদ্ধে আমাদের এ অভিযান অভ্যাহত থাকবে।
ট্যাগস :



















