ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী

প্রতিনিধির নাম
  • ০১:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 2

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. নূরে আলম সিদ্দিক। তিনি বলেন, সুষম খাবার গ্রহণের মাধ্যমে সহজেই প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা সম্ভব এবং শিশু ও গর্ভবতী নারীর পুষ্টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সভাপতি তার বক্তব্যে বলেন, শুধু পেট ভরে খাওয়া নয়, সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাস জরুরি। পুষ্টি সপ্তাহের লক্ষ্য হলো এ বিষয়ে জনগণকে সচেতন করা।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশীয় ফল, সবজি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নওগাঁর আত্রাইয়ে পুষ্টি সপ্তাহে সচেতনতা সভা ও প্রদর্শনী

০১:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬