ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় মেজর অঃ ওবায়দুল হক সবুজের মৃত্যুতে এইচএসসি ৮৬ ব্যাচের বন্ধুদের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • ০৪:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 2

নড়াইলের লোহাগড়ায় মেজর অঃ ওবায়দুল হক সবুজের মৃত্যুতে এইচএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের আয়োজনে স্মরণসভায় স্মৃতিচারণ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এইচএসসি ১৯৮৬ ব্যাচের বন্ধুদের আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন এইচএসসি ৮৬ ব্যাচের আহ্বায়ক কৃষিবিদ এস এম শরিফউজ্জামান।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সৈয়দ শাহ আলম, হোমার ইকবাল হাবীব, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মে. হান্নান বিশ্বাস, মো.আনিচুর রহমান কামাল, অ্যাড. শাহীনউল্লাহ মোহন,

ওবায়দুল হক সবুজের সহধর্মিণী মিথিলা ফারহা ও তার দুই পুত্র সন্তান শুবি ওবায়েদ ও শাফী ওবায়েদ প্রমুখ।

সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান।

স্মরণ সভায় ঢাকা থেকে মরহুম ওবায়দুল হক সবুজের সহধর্মিণী মিথিলা ফারহা ও তার দুই পুত্র সন্তান শুবি ওবায়েদ ও শাফী ওবায়েদসহ পরিবারের স্বজন, সাংবাদিকবৃন্দ ও এইচএসসি ১৯৮৬ ব্যাচের শতাধীক বন্ধুরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী এবং লোহাগড়া ক্লাবের প্রতিষ্ঠাতা এড কামরুজ্জামান কচির ছোট ভাই ওবায়দুল হক সবুজ গত ১৯ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু বরণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় মেজর অঃ ওবায়দুল হক সবুজের মৃত্যুতে এইচএসসি ৮৬ ব্যাচের বন্ধুদের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

০৪:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬