ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

নড়াইলে ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • ০৪:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 2

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ আক্তার মামুন সিকদার শাহীন(৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ আক্তার মামুন সিকদার শাহীন নড়াইল সদর থানার গোবরা গ্রামের মৃত শাহজাহান সিকদারের ছেলে। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার নড়াইলের আলাদতপুর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে সুজিত সরকার, মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আক্তার মামুন সিকদারকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইলে ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার।

০৪:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬