ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ বাংলা

সম্মানসূচক শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ফুলবাড়িয়া নবাগত ইউএনও’র যোগদান ও ফুলেল শুভেচ্ছা 

প্রতিনিধির নাম
  • ১০:৩৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 2

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন শহীদুল ইসলাম সোহাগ। গত ২০ এপ্রিল ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

গত বুধবার (২২ এপ্রিল) সকাল পৌনে এগারটায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি)  ও পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন  পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অফিসার্স ক্লাব, ভূমি অফিস, রূপালী ব্যাংক সহ বিভিন্ন শাখার প্রধানগণ,এবং  বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ফুলের শুভেচ্ছা জানান। এছাড়াও উপজেলা জামাতের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে কিশোরগঞ্জের বাজিতপুরে ইউএনও হিসেবে কাজ করেছেন।

এছাড়াও তিনি আইএমইডির উপপরিচালক এবং মুন্সিগঞ্জের টংগীবাড়ীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও নিজের দক্ষতা দেখিয়েছেন। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কাজ করার সময় তিনি সম্মানজনক শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলায়।

স্যারের আগমন ও চৌকস কর্ম দক্ষতায়  ফুলবাড়িয়া উপজেলা সামনের দিকে এগিয়ে যাবে বলে ফুলবাড়িয়া বাসীর প্রত্যাশা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সম্মানসূচক শুদ্ধাচার পুরস্কারে ভূষিত ফুলবাড়িয়া নবাগত ইউএনও’র যোগদান ও ফুলেল শুভেচ্ছা 

১০:৩৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬