
নবীগঞ্জ প্রতিনিধি,আলমগীর মিয়া
নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামের বাসিন্দা কিবরিয়া চৌধুরী’র পিতা দুদু মিয়া চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর রাতে উনার নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বেলা ২টায় উনার নিজ গ্রাম হৈবতপুরের বাড়িতে জানাযার নামায অনুষ্ঠিত হয়েছে । জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস আর চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, দুদু মিয়া চৌধুরী একজন সহজ-সরল ও পরোপকারী মানুষ ছিলেন। উনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোক বার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাত নসিব করেন সেই দোয়া করেন।
